মালদা: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক ঠিকাদারকে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ি থেকে ৪০ কিমি দূরে পুখুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মৃতদেহ। খুনের অভিযোগ তুললেন পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাকে ঘিয়ে চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার রনঘাট গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ ইসমাইল, বয়স ৩৬ বছর। বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান। মঙ্গলবার সকালে পুখুরিয়া এলাকার একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সকাশে শেষকৃত্য সম্পন্ন হয়।
পরিবারের দাবী, সোমবার বিকেলে গ্রামেরই প্রতিবেশী এক যুবকের সঙ্গে চারচাকায় যান ইসমাইল। তারপরেই তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।পরিবারের দাবী, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ইসমাইলকে। অভিযুক্তের শাস্তির দাবীতে থানায় অভিযোগ জানানো হবে বলে, পরিবার জানিয়েছে।

No comments:
Post a Comment