রাষ্ট্রপতি ভবনে থাকা মুঘল গার্ডেনের নাম পাল্টে অমৃত উদ্যান করা হয়েছে। অমৃত উদ্যানে তিন ধরনের বাগান রয়েছে- আয়তাকার, বৃত্তাকার ও লম্বা। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। চলুন জেনে নেই বিস্তারিত-
রাষ্ট্রপতি ভবনে অবস্থিত মুঘল গার্ডেনের নাম এখন অমৃত উদ্যান করা হয়েছে।এই বাগানটি তার সৌন্দর্যের জন্য পরিচিত। শুধু ভারত থেকে নয়, বিদেশ থেকেও মানুষ এখানে বেড়াতে আসেন। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দুই মাস খোলা থাকবে এই বাগান।
বাগানে সেলফি পয়েন্টের পাশাপাশি ফুড কোর্টও চালু থাকবে এখানে। লোকেরা QR কোড থেকে গাছপালা সম্পর্কে তথ্য পেতে পারবে। এছাড়াও ১২০ ধরনের গোলাপ এবং ৪০টি সুগন্ধযুক্ত গোলাপ আর ১২ ধরনের টিউলিপ ফুল রয়েছে।

No comments:
Post a Comment