ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রেম উদযাপন করতে যেতে পারেন এখানে। চলুন জেনে নেই বিস্তারিত-
দেরাদুন:
দেরাদুন হল উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। এটি দুন উপত্যকার মাঝখানে অবস্থিত। দেরাদুন নববিবাহিত দম্পতিদের মধ্যে হানিমুনের জন্য সর্বকালের প্রিয় জায়গা।
মুসৌরি:
মুসৌরি বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। দেশ-বিদেশের লোক এখানে হিমালয়ের উপত্যকা দেখতে আসেন। এখানে অনেক রোমান্টিক জায়গা আছে ঘোরার মতো।
থ্যালিসাইন:
যদিও খুব কম মানুষই এখানে যান, এই জায়গাটি সৌন্দর্যের ভান্ডারে ভরা । হিমালয়ের কোলে অবস্থিত এই জায়গা দারুন উপভোগ্য।
ঘানসালি:
উত্তরাখণ্ডের সমভূমিতে অবস্থিত একটি লুকোনো জায়গা হল ঘানসালি। এই ভালোবাসা দিবসে সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই জায়গাটি সেরা হবে। এই জায়গাটির বিশেষত্ব হল এখানে খুব বেশি মানুষ আসে না। এই স্থানটি ঋষিকেশ থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত।
চক্রতা:
উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। এখানকার পাহাড়ি স্থানগুলো তাদের সৌন্দর্যে মুগ্ধ করবে। উত্তরাখণ্ডের হিল স্টেশনে এলে চক্রতা যেতে পারেন। চক্রতা দেরাদুন থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত।

No comments:
Post a Comment